মৌলভীবাজার প্রতিনিধি

১১ আগস্ট, ২০১৮ ২৩:৪৯

মৌলভীবাজারে ছাত্রলীগের ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ

সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পদক্ষেপ জনগণকে জানাতে এবং ট্রাফিক আইন নিয়ে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।  

শনিবার (১১ আগস্ট) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা পুলিশের সাথে সাথে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রনি, বর্তমান সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহের হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক এ.বি. রউফ।  

আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের আজিজুল ইসলাম, মুফলে রহমান পিতু, আল-আমিন ইমরান, নিকেশ দেব, অজয় কান্তি দাশ, দুলাল, কামরুল, ফাহিম, তারেক, জুবায়ের প্রমুখ।

এসময় দায়িত্বরত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার এসআই মুজিবুর রহমান, এসআই রনেশ ভট্টাচার্য, এসআই  আব্দুল্লাহ আল নোমান, এসআই মহসিন ভূইয়া, এএসআই মুজিবুর রহমানসহ আরও অনেকেই।

আপনার মন্তব্য

আলোচিত