গোয়াইনঘাট প্রতিনিধি

১২ আগস্ট, ২০১৮ ১৫:২৭

গোয়াইনঘাটে ট্রাফিক সপ্তাহ সম্পন্ন

সিলেটের গোয়াইনঘাটে বর্ণাঢ্য এক র‌্যালির মাধ্যমে শেষ হয়েছে ট্র্যাফিক সপ্তাহ ২০১৮। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের নেতৃত্বে শনিবার (১১ আগস্ট) সকাল ১১টায় গোয়াইনঘাট থানা সম্মুখ থেকে এ উপলক্ষে এক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় অনুষ্ঠিত র‌্যালিতে প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজ সেবী, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পুলিশই জনতা, জনতাই পুলিশ এমন মনোভাবে চলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত র‌্যালি থেকে সহনশীল এবং সমাজগন্য পরিবেশ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে পুলিশ বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করার আহবানও উঠে আসে।

জনগণের সেবক হিসাবে পুলিশ অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও দেশের মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সর্বদা নিয়োজিত থাকবে বলে জানান গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি), মো. আশিকুর রহমান চৌধুরী, গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল, অফিসার তদন্ত হিল্লোল রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, সাবেক সভাপতি এমএ মালিক, সংবাদ কর্মী মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু সুবাস চন্দ্র পাল ছানা, মুক্তিযোদ্ধা লেঙ্গুড়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সমাজসেবী ও প্রবাসী কমিউনিটি নেতা সফিকুর রহমান, নাজিম উদ্দিন, মোশাহিদ আলী, ইউ/পি সদস্য এমএম কামাল উদ্দিন, শ্রমিক নেতা কুতুব উদ্দিন, আব্দুল আলীম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত