১২ আগস্ট, ২০১৮ ২২:৫৮
সিলেট নগরের রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা দেবীকা চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। রোববার দুপুর ১২টায় নগরের কাজলশাহ দিঘীরপাড় সড়কের সম্মুখের মেডিক্যাল রোডে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নগরের কাজলশাহের বাসিন্দা ও রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। তাদের উপর এ ধরণের হামলা নিন্দনীয় ও নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। এ ধরণের ঘৃণিত কাজ যারা করেছে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।’
জানা যায়, গত বৃহস্পতিবার ( ৯ আগস্ট) বিকাল পাঁচটার দিকে ভাড়াটিয়া অমিত দেব রায়ের সন্তানদের তীব্র চেচামেচিতে অতিষ্ঠ হয়ে তাদের নিবৃত্ত করতে যান শিক্ষিকা দেবীকা চক্রবর্তী। এ সময় অমিতের স্ত্রী রুবি দেব রায় শারীরিকভাবে লাঞ্চিত ও নির্যাতন করে ৭০ বছর বয়সী দেবীকা চক্রবর্তীকে। পরে দেবীকা চক্রবর্তীর কাছে আশ্রিত তার বড়বোনের ছেলে সরোজ ভট্টাচার্য্য ও তার স্ত্রী মুনমুন চ্ক্রবর্তীর নির্মম প্রহারের শিকার হোন তিনি। মারাত্মক আহত অবস্থায় দেবীকা চক্রবর্তীকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাতে স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গের সহায়তায় সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
আপনার মন্তব্য