১৩ আগস্ট, ২০১৮ ১৭:৪৯
সিলেটের ওসমানীনগরে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আয়োজন করা হয়।
কমিটির সভাপতি ইউএনও আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কমিটির সদস্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক সৈয়দ এফতার হোসেন পিয়ার, ওসি আলী মাহমুদ, আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াহ, আব্দুর রব, ইমরান রব্বানী, মইনুল আজাদ ফারুক, এইচটি ফখর উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী জহিরুল ইসলাম, ফায়ার স্টেশন ম্যানেজার একে এম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ, প্রধান শিক্ষিকা হেলেন বেগম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল ও শিক্ষিকা শিল্পী ধাম।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ওসমানীনগরের আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মন্তব্য