কমলগঞ্জ প্রতিনিধি

১৪ আগস্ট, ২০১৮ ১৬:৫৮

সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে কমলগঞ্জে শোকের ছায়া

দৈনিক সমকালের সম্পাদক, পিআইবির চেয়ারম্যান ও সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের মৃত্যুতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন গভীর শোকাহত।

মঙ্গলবার (১৪ আগস্ট) সমকাল সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিশিষ্টজনেরা।

শোক প্রকাশকারীরা হলেন- জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), বাংলাদেশের ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড সিকন্দর আলী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. দুরুদ আলী, উপজেলা সিপিবি সভাপতি আহমদ সিরাজ, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আব্দুল আহাদ মিনার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক সাব্বির আহমদ ভূঁইয়া, সদস্য সচিব প্রভাষক মো. আব্দুল আহাদ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সম্পাদক কামরুল হাসান মারুফ, কমলগঞ্জ সুহৃদ সমাবেশের সভাপতি শাব্বির এলাহী, সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রনেন্দ্র কুমার দেব, সম্পাদক মো. সালাউদ্দিন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ চৌধুরী, সম্পাদক মোশাহীদ আলী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, সম্পাদক ফয়ছল আল কয়েছ চৌধুরী, কমলগঞ্জ সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, কমলগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক কবি শাহাজান মানিক, অবসরপ্রাপ্ত উপজেলা সমাজসেবা সম্পাদক সরজিত কুমার পাল, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম চৌধুরী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্পাদক আসহাবুর ইসলাম শাওন, কবি ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাবেক সভাপতি মধুসূদন পাল, সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ডা. রাজেন্দ্র সিংহ, ডা. পিন্টু দেবনাথ, উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী মুন্না রায়, কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি এম. এ. ওয়াহিদ রুলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত