সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৮ ২১:২০

সম্মিলিত নাট্য পরিষদের বঙ্গবন্ধু স্মরণে অনুষ্ঠান শুক্রবার

মহান স্বাধীনতার স্থপতি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে জাতীয় শোক দিবস উপলক্ষে “যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি” অনুষ্ঠান আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় শারদাহল সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহাড়কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক জনাব নূমেরী জামান।

উক্ত আয়োজনে তথ্যচিত্র নির্মাতা ও নাট্য সংগঠক নিরঞ্জন দে যাদু নির্মিত ‘বঙ্গবন্ধু বাংলার ধ্রুবতারা’ প্রামাণ্য চিত্রটি প্রদর্শন করা হবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে নাট্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত