নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০১৮ ২৩:০০

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে চারশ' পিস ভারতীয় শাড়ি আটক

নগরীর দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে চারশ' পিস ভারতীয় শাড়ি আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

শনিবার দুপুর ১২ টার দিকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট  কমিশনারেট, সিলেট সদর  দপ্তরের কর্মকর্তা চোরাচালানের মাধ্যমে আনা এ শাড়িগুলো আটক করেন। সদর দপ্তরের সহকারী কমিশনার মোঃ আহসান উল্লাহ্'র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার মো. আহসান উল্লাহ জানান, আটককৃত শাড়িগুলোর বাজার মূল্য  প্রায় ৩২ লক্ষ টাকা।  

তিনি বলেন, আসন্ন  ঈদকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তবে এ ব্যাপারে কাস্টমস  বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করছে।

আপনার মন্তব্য

আলোচিত