সিলেটটুডে ডেস্ক

১৮ আগস্ট, ২০১৮ ২৩:২৪

শেষ হলো সিলেট বিভাগীয় বৃক্ষ মেলা

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য নয়, নিজেদের অস্থিত রক্ষার প্রয়োজনে সকলকে বৃক্ষ রোপন করতে হবে। বৃক্ষ মানুষকে রক্ষার পাশাপাশি জীব বৈচিত্রে ভারসাম্য আনয়ন করে, এবং গোটা প্রকৃতিকে ঢেলে সাজায়। তাই সম্মিলিত ভাবে বৃক্ষ রোপন তার পরিচর্যা সহ প্রকৃতি রক্ষায় সকলকে কাজ করতে হবে।

তিনি শনিবার বিকেলে নগরীর সরকারী আলিয়া মাদরাসা মাঠে সিলেট বন বিভাগ ও কৃষি সম্পসারণ অধিদপ্তর আয়োজিত ১৫দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুণ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট বিভাগীয় বনকর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলামের স্বাগত বক্তব্যে মাধ্যমে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া, কৃষি সম্পাসারন অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপ পরিচালক বিনল চন্দ্র সোম, বিএডিসি সিলেটের উপসহকারী পরিচালক জিল্লুর রহমান।

স্থানীয় সরকার সিলেটের উপ পরিচালক দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরেষ্ট জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ মিছবাহ, গীতা পাঠ করেন ফরেষ্টার চয়ন ভ্রত চৌধুরী ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলামিস্ট আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংসদ সিলেটের নিবার্হী পরিচালক জামিল চৌধুরী, নার্সারী মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত