২৮ আগস্ট, ২০১৮ ১৪:০১
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহের হোসেন জাকিরের ব্যক্তিগত উদ্যোগে শহরজুরে শুরু হয়েছে ট্রাফিক ক্যাম্পেইন। এর অংশ হিসেবে তিনি শহরের স্কুল, কলেজ, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে নিজ উদ্যোগে লাগিয়ে চলেছেন বিভিন্ন ফেস্টুন। সাধারণত জন সাধারণ ও চালকদের সচেতনতা বৃদ্ধি করতে এবং দুর্ঘটনা রোধ করতে তার এ উদ্যোগ।
মৌলভীবাজার শহরের, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ, বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু প্রাথমিক বিদ্যালয়, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, বি এম শাহিন স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ, হোয়াইট পার্ল কলেজ, ইমপেরিয়াল কলেজ, মৌলভীবাজার টাউন কামিল সিনিয়র মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, জেলা পরিষদ মসজিদ, কোর্ট মসজিদ, মৌলভীবাজার জর্জ কোর্ট সহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এ ফেস্টুন লাগানো হয়।
এ ব্যাপারে মেহের হোসেন জাকির জানান, ছাত্র রাজনীতি করলেও সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। দেশে সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করেছে এ থেকে মুক্তির একমাত্র উপায় জন সচেতনতা তৈরি। সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই আমার এই প্রচারণা। আগামীতে সমাজের কল্যাণে এ রকম কাজ করতে যেতে চাই।
আপনার মন্তব্য