২৮ আগস্ট, ২০১৮ ২০:৩০
সিলেট থেকে তুলে নিয়ে জকিগঞ্জে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেটের কদমতলী ওভারব্রিজ এলাকা থেকে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ওই তরুণীর বাড়ি সিলেটের কানাইঘাটে।
জানা যায়, বাড়ি ফেরার জন্য সোমবার সন্ধ্যায় ওভারব্রিজ এলাকায় যান ওই তরুণী। সেখানে রিক্সা থেকে জোরপূর্বক নামিয়ে একটি মাইক্রোবাসে করে ঐ তরুণীকে জকিগঞ্জে নিয়ে আসা হয়।
নির্যাতিত ওই তরুণী জানান, অপরিচিত ২জন ব্যক্তি মুখ চেপে ধরে গাড়িতে তুলে জকিগঞ্জের আটগ্রামস্থ কাশেম কমিউনিটি সেন্টারে তাকে নিয়ে আসে। সেখানে গাড়ির চালকসহ মোট ৬জন ঐ তরুণীকে রাতভর ধর্ষণ করে।
মঙ্গলবার জকিগঞ্জ থানাকে বিষয়টি জানাতে আসা ঐ তরুণী অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, প্রাথমিক চিকিৎসা শেষে অভিযোগকারী তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপনার মন্তব্য