কমলগঞ্জ প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৪১

কমলগঞ্জে মনিপুরী রুহিবৃত্তি প্রশিক্ষণের সনদ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরী রুহিবৃত্তি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘোড়ামারা গ্রামে অবস্থিত বাংলাদেশ মনিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয় মনিপুরী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহের সভাপতিত্বে ও পৌরী সম্পাদক সুশিল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি সমাজসেবক ছালিয়া সিংহ।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সমাজসেবী আনন্দ মোহন সিংহ, মনিপুরী শিল্পী গীতশ্রী ওস্তাদ চন্দ্র মোহন সিংহ, ছাতক মনিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণধন সিংহ, মনিপুরী যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল কুমার সিংহ, রুহিবৃত্তি প্রকল্প পরিচালক ও বামসকস সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ। অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন লেখক-গবেষক হেমন্ত কুমার সিংহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মনিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, খঙচেল পত্রিকা সম্পাদক কৃষ্ণ কুমার সিংহ, অভিভাবক সদস্য নীলপদ্ম সিংহ, রুহিবৃত্তি প্রকল্পের প্রশিক্ষক সুশিল কুমার সিংহ, হেমন্ত কুমার সিংহ, কবি-নাট্যকার শুভাশিস সিংহ সমির ও সমাজকর্মী উপেন্দ্র সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ, সাহিত্যকর্মী রাজমনি সিংহ, প্রশিক্ষণার্থী সৌরভ সিংহ, মৌমিতা সিনহা প্রমুখ।

অনুষ্ঠানে মনিপুরী সমাজে বিভিন্ন সময়ে অবদান রাখা স্বর্গীয় ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মনিপুরী সমাজকল্যাণ সমিতির লাইব্রেরি সম্পাদক শিক্ষক সুজিত কুমার সিংহের সার্বিক অর্থায়ন, প্রচেষ্টা ও বিশেষ তত্ত্বাবধানে সমাজকল্যাণ সমিতির গ্রন্থাগার উদ্বোধনে ভূমিকা রাখে।

রুহিবৃত্তি প্রশিক্ষণে মূল্যায়ন পরীক্ষায় বিজয়ী হিরা সিনহা (প্রথম), সুপর্ণা সিনহা (দ্বিতীয়) ও পূরবী সিনহা (তৃতীয়) এর হাতে বিশেষ বই ও সনদ পুরস্কার হিসাবে তুলে দেয়া হয়। এছাড়াও সকল প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত