০১ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৩১
সিলেট প্রেসক্লাব সদস্যদের পেশাগত কাজে উৎসাহ প্রদানের লক্ষে বছর সেরা প্রতিবেদক, চিত্র সাংবাদিক ও ভিডিও সাংবাদিক পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি।
শনিবার (১ সেপ্টেম্বর) প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগ্রহীদের আগামী ৩১ অক্টোবর ২০১৮ এর মধ্যে সেরা প্রতিবেদন/ছবি/ভিডিও চিত্রসহ নির্ধারিত ফরমে আবেদনপত্র ক্লাব কার্যালয়ে জমা দেয়ার জন্য আহবান করা হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি ক্যাটাগরিতে এ পুরষ্কার প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো- জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন, জাতীয়/স্থানীয় পত্রিকায় প্রকাশিত ছবি এবং টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্র।
জানুয়ারি’ ২০১৮ থেকে অক্টোবর’ ২০১৮ পর্যন্ত সময়ের মধ্যে প্রকাশিত/প্রচারিত রিপোর্ট/ছবি/ভিডিওচিত্র- এ পুরষ্কারের জন্য বিবেচিত হবে।
আবেদনকারীদের মধ্য থেকে প্রতি ক্যাটাগরিতে একজন পুরস্কারপ্রাপ্ত বাছাই করা হবে। পুরষ্কার প্রাপ্তদের জনপ্রতি নগদ দশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। শুধুমাত্র সিলেট প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্যরা এ পুরষ্কার লাভের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপনার মন্তব্য