নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:২৫

নগরীতে ছিনতাইয়ের শিকার বেতারের পরিচালক শাহ আলম

শনিবার রাতে সিলেট নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক) ড. মীর শাহ আলম। রাত ৮টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি। এসময় ছিনতাইকারীরা তার নগদ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়।

বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস বলেন, রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মীর শাহ আলম সুবিদবাজার থেকে আম্বরখানার দিকে যাচ্ছিলেন। আম্বরখানার কাছাকাছির আসার পর তাঁর অটোরিকশা থামিয়ে একদল ছিনতাইকারী নগদ টাকা, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা, সঞ্চয়পত্রের টাকা, মাস্টার কার্ড ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন মীর শাহ আলম।

আপনার মন্তব্য

আলোচিত