মৌলভীবাজার প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:০৬

মৌলভীবাজারে জন্মাষ্টমী পালিত

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে চৌমোহনা শ্রী শ্রী নতুন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে সংকীর্তন শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পূজা পরিষদের সভাপতি পিযূষ কান্তি সেন ও সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না।

এ সময় জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি নির্মল দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পাল, সদর উপজেলা পূজা পরিষদ সাধারণ সম্পাদক শুমেষ দাশ যীশু উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় শহরের সনাতন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনসহ ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেন।

এছাড়া শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মৌলভীবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

আপনার মন্তব্য

আলোচিত