বিশ্বনাথ প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১৩

আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্বনাথে জন্মাষ্টমী পালন

আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সওজের ডাক বাংলোয় গিয়ে শেষ হয়।

এর আগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে ও যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভুর যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, ওসি (তদন্ত) দুলাল আকন্দ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহসভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা সাধন চন্দ্র দাশ, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি জয়ন্ত কুমার দাশ, নির্মল চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক নন্দ লাল বৈদ্য, বিশ্বজিৎ দেব রিপন, সাংগঠনিক সম্পাদক নেপাল দে, কোষাধ্যক্ষ শুভরাজ চন্দ, বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সুবিনয় মালাকার (বৈরাগী বাজার), শশাংক বৈদ্য (কালীগঞ্জ), সন্টু দেব (বাগিছা বাজার), বাবুল কান্তি দাশ মেঘল (ইলিমপুর), অজয় দেব (জানাইয়া), অজিত দেব (ইসকন), বিজয় চন্দ (বৈরাগী বাজার), শিপন আচার্য্য (কালীজুড়ী), অজিত দেব (ধীতপুর), দিলীপ দাশ (বাবুনগর), সুমন দেব (সনাতনী), তাপস পাল (সমসপুর), নকুল বর্ধন (দশঘর), রানা সরকার (কৃপাখালী), রিপন দাশ (টেংরা)। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রনজিৎ গোস্বামী।

 

আপনার মন্তব্য

আলোচিত