সিলেটটুডে ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৮ ২১:০৮

সিলেটে জেলা শিল্পকলা কমিটি বাতিলের দাবিতে গণস্বাক্ষর

জেলা শিল্পকলা একাডেমীর প্রস্তাবিত অ্যাডহক কমিটি বাতিল এবং দ্রুত নির্বাচনের দাবিতে সিলেটের সংস্কৃতিকর্মীদের পূর্ব ঘোষিত কর্মসূচির প্রথম দিনের  গণস্বাক্ষর কর্মসূচি সমাপ্ত হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) বিকেলে বৈরি প্রকৃতির মধ্যেও সিলেটের শতাধিক কবি, ছড়াকার, শিল্পী, নাট্যকার সহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই কর্মসূচির প্রতি একাত্বতা প্রকাশ করে গণস্বাক্ষরে অংশ নেন।

কর্মসূচির প্রথম দিনে স্বাক্ষরকারীরা হলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, ছড়াপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জুয়েল, থিয়েটার ৭১ এর প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, গল্পকার ও সংগঠক নিখিল রায় পূজন, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের ছড়াকার অজিত রায় ভজন, কণ্ঠশিল্পী ও গীতিকার জামাল আহমদ, গীতিকার ও শিল্পী সিরাজ আনোয়ার, গীতিকবি ফাউন্ডেশনের শ্যামল সোম, প্রাকৃত প্রকাশের কবি মামুন সুলতান, প্রারম্ভিকা প্রকাশের কবি ধ্রুব গৌতম, ছড়ামঞ্চের বাদশাহ গাজী, নাট্যমঞ্চের মো. রোকন উদ্দিন, এস এম শরীফুল ইসলাম তুহিন, সুমা রানী নাগ, ফারুক আহমদ, কবি বিনিয়ামিন রাসেল, প্রভাষক সৌদিপ মোহন মিহির, চন্দ্রবিন্দু সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, কবি অজয় বৈদ্য অন্তর, নোলক কালচারাল একাডেমীর নিলুফা সুলতানা লিপি, চাঁদের হাটের শরীফ গাজি, ফটো সাংবাদিক এমরান ফয়সল, চাঁদের হাটের মামুন গাজী ও কবি জয় নারায়ণ ভট্টাচার্য প্রমুখ। সংস্কৃতিকর্মীদের পক্ষে ১ম দিনের কর্মসূচি’র সমাপ্তি ঘোষণা করেন দেবব্রত রায় দিপন।

সোমবার (৩ সেপ্টেম্বর) এবং পরদিন মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকল সংস্কৃতিকর্মীদের একই স্থানে নির্ধারিত সময়ে গণস্বাক্ষর কর্মসূচিতে যোগ দেয়ার আহবান জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত