০৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:০৭
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে দক্ষিণ সুরমার বারখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সেলিম আহমেদ (৪০) সিলেটের দক্ষিণ সুরমার রুপালী আবাসিক এলাকার মৃত সিকন্দার মিয়ার ছেলে ও ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সেলিম আহমদের চেক জালিয়াতি মামলায় ৫ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামি। সে দীর্ঘদিন যাবত গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে দেশে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামি সেলিমকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য