কমলগঞ্জ প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:২৮

কমলগঞ্জে স্মরণ সভা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বশির উদ্দীন আহমদের মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ শোক সভার আয়োজন করা হয়।

হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আইয়ূব আলীর সভাপতিত্বে ও শিক্ষক বিপ্লব ভূষণ দাসের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মুজিবুর রহমান রঞ্জু।

উল্লেখ্য, ১৯ আগস্ট ভোর রাতে হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বশির উদ্দীন আহমদ বার্ধক্যজনিত কারণে শমশেরনগর এয়ারপোর্ট রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত