০৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:২৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন খাঁ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, সহসভাপতি ইকবাল হোসেন, হাজী আলকাছ উদ্দিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলার আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজী ইউনুছ আলী, আওয়ামী লীগ নেতা আলী নুর, তোফাজ্জল আব্দুল কাদির, শাখাওয়াত হোসেন, লুৎফুর রহমান লিটন, বিসলেন্দু তাং বিপুল, মহিবুর রহমান রুবেল, মো. হাবুল মেম্বার, মিয়া হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কোন অপশক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে উন্নয়ন করেছে তার প্রমাণ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের মাধ্যমে এই উপজেলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুতসহ সর্বক্ষেত্রেই পাওয়া যায়। এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বিএনপির সময় হয় নি। আর কিছু লোক আছে যারা চোখে দেখতে পারে না। তারা পাগলের মত বলে কোন উন্নয়ন হয় নি। তারা পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তন হলে উন্নয়ন হবে না।
তাই আগামী নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিকল্প নাই। তাই আমরা তৃনমূল নেতৃবৃন্দসহ সবাই তাকেই আগামী নির্বাচনে আবার নৌকার একক প্রার্থী হিসাবে মনোনয়ন দেবার দাবি জানাই
আপনার মন্তব্য