কমলগঞ্জ প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৫৯

কমলগঞ্জে বন্যার্তদের অনুদান প্রদান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ জন অধিকার বঞ্চিত ব্যক্তিকে অনুদান প্রদান করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউকের সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা এম এ রহিম (দুধ মিয়া), ইউকে প্রবাসি এ কে এম জিল্লুল হক ও মো. হারুনুজ্জামানের অর্থায়নে এবং পতনউষার বন্ধন প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী এর ব্যবস্থাপনায় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমদ, উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত