ছাতক প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৬

ছাতকে যানবাহনে ভ্রাম্যমাণ আদালতের মামলা ও জরিমানা

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি যানবাহনের উপর মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা ছাতক পৌর শহরের রেলওয়ে মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় ফিটনেস ও লাইসেন্স বিহীন ১৩টি মোটরসাইকেল এবং হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামিম আখঞ্জি সহ কয়েকজন পুলিশ উপস্থিত ছিলেন। এব্যাপারে সোনিয়া সুলতানা জানান, নিরাপদ সড়ক বাস্তবায়নে এরকম অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত