২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:০৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মৌলভীবাজারের জেলার ইসলামপুর গ্রামের মৃত নোয়াজ উল্লাহর ছেলে শিপন মিয়া ওরফে পেচন মিয়া (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে এবং এএসপি মো. আফজাল হোসেনসহ র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল এ অভিযানটি পরিচালনা করেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিপন মিয়া ও ভিকটিমের মধ্যে জমিজমা সংক্রান্ত রিরোধের জের ধরে গত ১৬ জুলাই ২০১৬ তারিখ ভিকটিম মো. লুদি মিয়া মামলা সংক্রান্ত ব্যাপারে মৌলভীবাজার কোর্টে রওয়ানা দেন।
পথিমধ্যে আসামিরা তার পথরোধ ও মারপিট করে এবং এক পর্যায়ে ভিকটিমকে ধারালো অস্ত্রদ্বারা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
গ্রেপ্তারকৃত আসামিকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আপনার মন্তব্য