কমলগঞ্জ প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৩২

কমলগঞ্জে শিক্ষা উপকরণ ও মিড-ডে মিল বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ও কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা উপকরণ ও মিড-ডে মিল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় হল রুমে এসএমসির সহসভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে ও শিক্ষক ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন্নাহার বেগম, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হামিম মাহমুদ, স্থানীয় ইউপি সদস্য ইউসুফ হারিরী।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও মিড-ডে মিল বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত