বালাগঞ্জ প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৫৯

বালাগঞ্জে জাতীয় উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বালাগঞ্জে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হক।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আসগর, মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকীব ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, বালাগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান এম. এ. মতিন, বালাগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাশ ভূলন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সভায় জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ আয়োজনকে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত