বালাগঞ্জ প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:০৫

বালাগঞ্জে শাহ আজিজের শোকসভা সম্পন্ন

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত শাহ আজিজুর রহমান স্মরণে বালাগঞ্জে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারে দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: দুদু মিয়ার শোক সভায় বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আলোকপাত করে বক্তারা বলেন- মানুষের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা ছিল। বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল-জুলুমও সইতে হয়েছে নির্লোভ এই রাজনীতিবিদকে। দেশ, জাতি ও সমাজের কল্যাণে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। এ মৃত্যু লালন করে গেছেন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তা-চেতনা। স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে তিনি ছিলেন বলিষ্ঠ এক বীর সেনা।

বক্তারা আরো বলেন- তার মৃত্যু আমাদের সবার জন্য নিদারুণ মর্মান্তিক। তার মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আলির যৌথ সঞ্চালনায় উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা মো. আবু জাহিদ, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, মোগলাবাজার ইউ/পি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. কাজল লস্কর, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, নুরুল ইসলাম ইছন, উপজেলা কৃষিলীগের যুগ্ম-আহবায়ক মো. তেরা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল আহাদ, যুবলীগ নেতা শিরমান উদ্দিন, সাহেদ আলী, খন্দকার আব্দুর রকিব মেম্বার সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোক সভায় মরহুমের মাগফিরাত কামনায় দোয়া ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত