২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৩৮
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে বিরাজ করায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সামান্য পরিবর্তন হতে পারে।
আপনার মন্তব্য