২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৫৮
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিবেশ বান্ধব হাওর পর্যটন গড়ে তুলার লক্ষ্যে টাংগুয়ার হাওরের ৩০টি নৌকার মাঝিকে ৩০টি বড় ডাস্টবিন প্রদান করেছে সিলেটের আনন্দনিকেতন স্কুল।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর বাজার সংলগ্ন খেয়া ঘাটে এসব ডাস্টবিন হস্তান্তর করা হয়।
আনন্দনিকেতন আর্থক্লাব ও আনন্দনিকেতন টেরাফার্মা হাউসের অর্থায়নে প্রদানকৃত এসব ডাস্টবিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। ডাস্টবিন প্রদানকালে নৌকার মাঝিদের সংক্ষিপ্ত অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, স্কুলের অভিভাবক ডা. শামীমা আক্তার, আনন্দনিকেতনের শিক্ষক আসাদ জাহান, তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি আকিবুল ইসলাম, আনন্দনিকেতন আর্থক্লাবের সভাপতি মুনতাহা আজাদ প্রমুখ।
এসময় বক্তারা নৌকার মাঝিদের সঠিকভাবে বিনগুলো ব্যবহার করা এবং পলিথিনসহ কোন অপচনশীল দ্রব্য পানিতে না ফেলার জন্য পর্যটকদের নিষেধ করার অনুরোধ করেন। নৌকার মাঝিরা টাংগুয়ার হাওরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মন্তব্য