২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪৭
গোয়াইনঘাটে উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ির দেশ নয়। দেশ এগিয়েছে, এগিয়ে যাচ্ছে। আর দেশের অগ্রযাত্রার এ মহানায়ক হলেন বঙ্গবন্ধু তনয়া সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা গড়ার মূর্ত প্রতীক শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার সফল নেতৃত্বে আমরা প্রতিনিয়তই সফলতার শেকড়ে পা দিচ্ছি।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগরে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের শেখ হাসিনা সরকার বার বার দরকার আর তাই আসন্ন নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। নৌকার মাঝি আমাদের স্থানীয় সাংসদ জননেতা ইমরান আহমদকে পুনরায় নির্বাচিত করে এখানকার উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল রাখতে হবে।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেনের পরিচালনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাজ্জাক প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিন, আজাদুর রহমান আজা, সদস্য রাসেদ পারভেজ লাভলু, আব্দুর রাজ্জাক, এরশাদ আলী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ, কুতুব উদ্দিন, আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন, জয়নুদ্দিন, ফখরুল ইসলাম, দেলোয়ার হোসেন, জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আয়নুল হক, শাকির আহমদ সামির, সালেহীন শরীফ, মনির মিয়া, আমিন দেওয়ান, নাসির উদ্দিন পীর, রাজু আহমদ, শাহিন আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা হাবিল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করে রাধানগর মাদ্রাসার হাফিজ শাহিন আহমদ।
আপনার মন্তব্য