৩১ অক্টোবর, ২০১৮ ২৩:৫৭
২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের পদক্ষেপ হিসেবে প্রতিটি কুকুরকে টিকাদান মধ্য দিয়ে কার্যক্রম সফল করার লক্ষ্যে বুধবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জলাতঙ্ক নির্মূল বিষয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহান উদ্দিনের সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ আব্দুল মালেকের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোশাররফ হোসেন ও গীতা পাঠ করেন সুরেন্দ্র নাথ দাশ।
অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার খায়রুল বাশার,ডাক্তার আব্দুল হান্নান, প্রাণি সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাস, এমডিভি’র সুপারভাইজার জুবায়ের হোসেন, মীর ইমতিয়াজ উদ্দিন, লেঙ্গড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুতাহের আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ। সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ হতে জলাতঙ্ক রোগ নির্মূল করতে সরকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। আর তারই অংশ হিসাবে গোয়াইনঘাট উপজেলায় আগামী ৩ নভেম্বর হতে ৭ নভেম্বর পর্যন্ত উপজেলার সব কয়েকটি পাড়া মহল্লার কুকুর গুলোকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হবে। তাই সমাজের সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষার্থী-শিক্ষকসহ সকল কর্তব্যরত চিকিৎসকদের টিকা প্রদানে সহযোগিতা করার জন্য আহবান জানান।
আপনার মন্তব্য