ছাতক প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৮ ০০:০৩

নির্বাচন থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে সাজা: মিলন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, নির্বাচন থেকে দূরে রাখতেই দেশের সিংহভাগ মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে সরকার। পরিকল্পিত এ রায় জনগণ ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, জিয়ার সৈনিকদের মামলা-হামলা দিয়ে রাজপথ ছাড়া করা যাবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন এ দেশে আর হতে দেয়া হবে না।

বুধবার (৩১ অক্টোবর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাজারে খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা আব্দুল কাইয়ূমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আলতাফুর রহমান খসরু, হারুনুর রশীদ, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল বারী, আরিফুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা আমির হোসেন মেম্বার, আব্দুল আহাদ, আব্দুল মতিন, আবুল হাসেম, আব্দুল বাতেন, প্রবাসী বিএনপি নেতা এমদাদুল হক তালেব, নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুর আলম, এড. সালেহ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মুনাজ্জির আলী, সহ সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক রিগেন পাশা, জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন।

আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা উজায়ের হোসনে মজুমদার, কৃষ্ণ মোহন রায়, খুরশেদ মেম্বার, আব্দুল মালেক মেম্বার, ফারুক আহমদ, জাকির হোসেন, ডাঃ এ আর খোকন, শাহ আলম, মাধব রায়, খলিলুর রহমান, ইসমাইল হোসেন, মনিরুল ইসলাম মনির, বাদশা মিয়া, শাহ নুর, মোস্তফা মিয়া, যুবদল নেতা লিজন তালুকদার, ফখরুল ইসলাম, হারুনুর রশিদ, জাহাঙ্গির মেম্বার, লিটন আহমদ, জালাল উদ্দিন, ডাঃ আলম শিকদার, মুহিবুর রহমান, ছাত্রদল নেতা সেলিম আহমদ রানা, সুমন আহমদ, আব্দুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি, নোমান ইমদাদ কানন, এনামুল হক, সৈয়দ মেহেদী, মেরাজুল ইসলাম,রফিক মিয়া, শরীফ নেওয়াজ, কামাল আহমদ, আফজাল হোসেন, হেলাল আহমদ, আবুল হাসনাত, নুরুল ইসলাম, অনিক মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত