০১ নভেম্বর, ২০১৮ ১৯:৪৩
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কামরুল আমীন বলেছেন, অধ্যবসায়ী শিক্ষার্থীরাই জীবনে সফলতা অর্জন করে। নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিরন্তর চলা অব্যাহত রাখলে একদিন সফলতা আসবেই।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আরো বলেন, সকল পেশাকে সম্মান দিয়ে পিতা, মাতা ও শিক্ষকদের নির্দেশিত পথে চলতে পারলে জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
বৃহস্পতিবার (১ নভেম্বর) ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অনার্স কোর্সের প্রথম বর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. সুজাত আলী রফিকের সভাপতিত্বে ও প্রভাষক আবুল হাসনাতের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ।
এতে আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. মহি উদ্দিন, অধ্যাপক রমেন্দু বিকাশ দে, আমিন উদ্দিন, বাবুল চন্দ্র দেব ও জান্নাত আরা খান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আপনার মন্তব্য