০২ নভেম্বর, ২০১৮ ১৭:০০
ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেলসহ এক চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার খিলপাড়া, কটালপুর এলাকা থেকে উস্তার আলী (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
এসময় বাজাজ ব্র্যান্ডের ১০০ সিসি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল তার কাছ থেকে উদ্ধার করা হয়। আটক উস্তার আলী কটালপুর এলাকার জয়েদ আলীর ছেলে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ১।
ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খালেদ চৌধুরী জানান, গত ৩১ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ডাঃ সুমন দেবনাথ এর মোটর সাইকেলটি চুরি হলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাইকেলসহ চোরকে আটক করে।
আপনার মন্তব্য