গোয়াইনঘাট প্রতিনিধি

০২ নভেম্বর, ২০১৮ ২১:৩৩

আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়: ইমরান আহমদ

সিলেট ৪ আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের যত উন্নয়ন হোক সব উন্নয়নই আওয়ামীলীগের অবদান রয়েছে। জন্মের পরে দেশের হাল ধরে দেশকে এগিয়ে নিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা এখন বাস্তবায়ন হওয়ার পথে।

তিনি বলেন, দেশকে ডিজিটাল করে দেশের সর্বত্র সবক্ষেত্রে উন্নয়ন করে এদেশের উন্নয়নের মহানায়ক হয়ে আবির্ভূত হয়েছেন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিন্তা চেতনা দেশ এবং জনগণকে এগিয়ে নেওয়ার। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় আসে ততবারই দেশে উন্নয়ন হয়। জনগণের দোরগোড়ায় থেকে জনসেবা করে দেশকে এগিয়ে নিতে যিনি নিবেদিত প্রাণ তিনি হলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে ইতিপূর্বে পরিচিত করা সম্ভব হয়েছে।

ইমরান আহমদ আরো বলেন, দরিদ্র, ক্ষুধা এবং সমস্যার বেড়াজাল থেকে বের করে এনে তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশ সেবায় নিয়োজিত রয়েছেন। দেশের উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। আবারও আওয়ামীলীগকে ক্ষমতা আনতে হবে। আওয়ামীলীগই এদেশের উন্নয়নের একমাত্র ঠিকানা। কারণ আওয়ামীলীগ উন্নয়নের কথা দিলে তা বাস্তবায়ন করে দৃষ্টান্ত করে এসেছে।

তিনি শুক্রবার (২ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন ও লেঙ্গুড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর প্রদান কালে এসব কথা বলেন।

সকাল ১১ টায় বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর, গুরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্থর, গুরকচি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্থর, ছিটিংবাড়ী পিআইও ব্রিজের উদ্বোধন, রুস্তমপুর গ্রামের মুহিত এমদাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, ফারুক আহমদ কুনকুরি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, কুপার বাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর শেষে কুপার বাজার এক জন সভায় যোগ দেন। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কলিম উল্লাহ মুন্সির সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের পরিচালনায় গুরুকচি উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইমরান আহমদ এম.পি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জেলা পরিষদের মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, মাষ্টার আব্দুস শহিদ, হোসাইন আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক আহমদ মোস্তাকিন, মো. দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান, জহির উদ্দিন, হেলাল উদ্দিন, আব্দুল মালিক, ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুভাস দাস, গোলাম কিবরীয়া রাসেল, ফয়সল আহমদ, কামাল হোসেন, আবুল হোসেন, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান লিলু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত