০৫ আগস্ট, ২০১৫ ০৭:২৯
শ্রীমঙ্গল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) রাত ৯টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কে এম নজরুল।
শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিকুল চক্রবর্তী, বিশ্বজ্যোতি চৌধুরী, আহমেদ ফারুক মিল্লাদ, ইসমাইল মাহমুদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, মামুন আহমেদ, দীপংকর ভট্টাচার্য লিটন প্রমুখ।
সাংবাদিকরা শ্রীমঙ্গল উপজেলার আইন-শৃঙ্খলাসহ জননিরাপত্তার সার্বিক উন্নয়নকল্পে নতুন ওসির দৃষ্টি আকর্ষণ করেন।
আপনার মন্তব্য