১২ মার্চ, ২০১৯ ১৪:৫২
সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে পুলিশ ও পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হিলালপুরে এ সংঘর্ষ বাঁধে।
প্রায় ২ ঘণ্টা থেকে চলা সংঘর্ষে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে করে ২ সড়কে বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও শ্রমিকদের সমঝোতায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ সংঘর্ষের সময় দৈনিক শুভ প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি ও গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও পুলিশের ৪ সদস্য আহত হন। তাদেরকে বর্তমানে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
![]()
সূত্র জানায়, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গাড়ি রিকুইজিশন করার জন্য পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসলে এসময় পরিবহণ শ্রমিকদের সাথে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে ও রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আমাদের ৪/৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আপনার মন্তব্য