১০ আগস্ট, ২০১৫ ১২:৫৪
সিলেট সরকারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ৩ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গৃরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারী কলেজ ছাত্রলীগের সায়েম ও জাকারিয়া গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ আশফাক আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযােগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
আপনার মন্তব্য