গোয়াইনঘাট প্রতিনিধি

২৫ জুলাই, ২০১৯ ১৯:৩১

গোয়াইনঘাটে মশক নিধন কার্যক্রম শুরু

সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলায় কমপ্লেক্স থেকে র‌্যালি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ দীর্ঘ দিনের জমে থাকা আবর্জনা পরিষ্কারের মধ্যে দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের সূচনা করা হয়েছে।

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ ‘পরিবেশ রাখি পরিষ্কার বন্ধ করি মশার বিস্তার, ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা বিকল্প নাই’ এই প্রতিপাদ্য নিয়ে সপ্তাহ ব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়।  

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোছা. আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিসার ডা. রেহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ. আলী হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ জনি চক্রবর্তী, উপজেলা পরিসংখ্যানবিদ আব্দুল মালেক, নিরাপদ খাদ্য পরিদর্শক রমজান আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত