২৬ জুলাই, ২০১৯ ২৩:২৭
সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ করা শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার ৭নং ইউপির বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ করা হয়। অগ্রণী ব্যাংক গাছবাড়ী শাখা থেকে ইউপির প্রায় ১৩০০জন বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীদের মাঝে এ ভাতা বিতরণ করা হয়।
সকাল ১০টায় অগ্রণী ব্যাংক গাছবাড়ী শাখায় গিয়ে দেখা যায়, মানুষের মাঝে ভিড় লেগে আছে।
ব্যাংকের ম্যানেজার আছাদুজ্জামান বলেন, অগ্রণী ব্যাংক গাছবাড়ী বাজারের এই শাখায় আমি পূর্বে কয়েক বার এই ভাতা বিতরণ করেছি আমার অফিসারদের নিয়ে অত্যান্ত সুন্দরভাবে ভাতা বিতরণ করা হচ্ছে।
আপনার মন্তব্য