গোয়াইনঘাট প্রতিনিধি

২৭ জুলাই, ২০১৯ ০২:৩৪

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা

সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহীম বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে বাংলাদেশ আওয়ামীলীগ সহযোগি সংগঠনের সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে আরও ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামীলীগ দেশ সেবার অনন্য নজির গড়ে দেশের বাহিরেও প্রশংসার পুড়াচ্ছে। যারা আওয়ামীলীগের রাজনীতি করছি তারা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন অপশক্তিই আমাদের প্রতিহত করতে পারবে না। তাই সবাইকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সর্তক থাকতে হবে।

তিনি শুক্রবার বিকাল ৪টায় গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুলের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ আলহাজ গোলাম কিবরিয়া হেলাল।

প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ আফসার আজীজ, বিশেষ বক্তা ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন আহমদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক ননক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাষ্টার ইসমাইল আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক,উপজেলান যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, তরুণ আওয়ামীলীগ নেতা ও ক্রীড়া সংগঠক কামরুল হাসান,জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আমির উদ্দিন,গোলাম কিবরিয়া,মাহবুব চৌধুরী জয়,এমদাদ রহমান,মতিউর রহমান এহিয়া,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিল্লাত চৌধুরী, বদরুল আলম, এডভোকেট আলমগীর,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম.নিজাম উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্বাস উদ্দিন,প্রভাষক বিলাল উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,ছাত্রলীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান আছাদ প্রমুখ। এর আগে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমনের নেতৃত্বে ছাত্রলীগের একটি বিশাল মিছিল সভাস্থলে মিলিত হয়।  

আপনার মন্তব্য

আলোচিত