সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০১৯ ১৮:৪৭

সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে সিলেটে বন্ধ ছিল আদালতের কার্যক্রম

সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ সিলেটে আদালতের কার্যক্রম বন্ধ (ফুলকোর্ট রেফারেন্স) ছিল। তার মৃত্যুতে শোকসভা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

মঙ্গলবার (৩০ জুলাই) জেলা ও দায়রা জজ মহোদয়ের এজলাস কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ, বিচারকবৃন্দ এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে শোক সভা ও ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।

শোকসভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেন আইনজীবীরা। পরিশেষে তার আত্মার সদগতি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় ।

আপনার মন্তব্য

আলোচিত