০৩ আগস্ট, ২০১৯ ০১:৩৬
রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের উদ্যোগে বেদেপল্লীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় গোলাপগঞ্জের কদমতলি এলাকার বেদেপল্লীতে এ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
মিসারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত সবুজ বিদ্যাবাড়ীর ২৮ জন শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব কসমোপলিটনের প্রেসিডেন্ট রোটারিয়ান মামুনুর রশিদের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মো. আকরার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অব্যাহত উন্নয়নের সুফল ভোগ করতে দেশের সকল সম্প্রদায়েরই উন্নয়ন জরুরি। একটি সম্প্রদায়কে উন্নয়ন বঞ্চিত রেখে কোনোভাবেই এ উন্নয়নের সুফল ভোগ করা সম্ভব নয়। এসময় বক্তারা মিসারেবল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত সবুজ বিদ্যাবাড়ীর অগ্রযাত্রায় সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন, রোটারি ক্লাব অব কসমোপলিটনের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ড. মো. কামরুল ইসলাম, সেক্রেটারি রোটারিয়ান মো. আব্দুর রাজ্জাক, রোটারিয়ান পিপি কপিল উদ্দিন বাবলু, দৈনিক সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক বেলাল আহমেদ, রোটারিয়ান পিপি মো. ইফতেখার হোসাইন মঞ্জু, রোটারিয়ান মো. অসিম আহমেদ, মিসারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছমিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিপন মিয়া, মারুফ আহমদ, শাকিল আহমদ, সবুজ বিদ্যাবাড়ীর শিক্ষিকা হুমায়রা বেগম প্রমুখ।
আপনার মন্তব্য