০৫ আগস্ট, ২০১৯ ২১:৫৯
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ৩৪০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকালে দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
চাল বিতরণকালে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই ঈদকে সামনে রেখে ধনীদের মত গরিবরাও যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।
দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আমির আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম শাওন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, অর্থ সম্পাদক নূরুল ইসলাম। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য