০৭ আগস্ট, ২০১৯ ০১:৩৩
সিলেট নগরীর জিন্দাবাজারে ছাত্রলীগের হামলায় ৩ প্রবাসীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে জিন্দাবাজারের জল্লারপাড় এলাকার পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে'র অনুসারী বলে জানিয়েছে পুলিশ। তবে পিযুষ কান্তি দে'র দাবি, প্রবাসীরাই মাতাল অবস্থায় তাঁর কর্মীদের মারধর করেন।
হামলায় আহতরা হলেন- হাসান, লিমন ও নাহিয়ান। এরা তিনজনই যুক্তরাজ্য প্রবাসী। এছাড়া তাদের গাড়ি চালকও আহত হন। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, মঙ্গলবার রাতে পাঁচ ভাই রেস্টুরেন্টে খেতে আসেন তিন প্রবাসী। এসময় তাদের একজনকে নিয়ে পাঁচ ভাই রেস্টুরেন্টের গেটে দাঁড়ানো কয়েকজন তরুণ ব্যঙ্গ করেন। এতে ওই প্রবাসী বাঁধা দিলে তরুণরা দলবল নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। হামলারকারীরা পিযুষ কান্তি দে'র অনুসালি বলে জানান ওসি।
এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার জুনিয়র দুইটা ছেলে রাতে পাঁচ ভাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলো। এসময় তিনজন যুবক মদ খেয়ে ওই রেস্টুরেন্টে এসে তাদের মারধর করে। আমাদের কয়েকজন কর্মীর উপর তারা গাড়িও তোলে দেয়। এনিয়ে দুইপক্ষের কিছুটা ঝামেলা হয়েছে। মারধরে রাশেদ ও আসাদ নামে দুই ছঅত্রলীগ নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানান পিযুষ।
আপনার মন্তব্য