০৭ আগস্ট, ২০১৯ ১৯:২৮
সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। দেশ ব্যাপী চলমান মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এই কর্মসূচী পালন করবে সিসিক।
বৃহস্পতিবার (৮ আগস্ট) নগর ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হবে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নগরীর সম্মানিত নাগরিক বৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের জন্য সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য