গোয়াইনঘাট প্রতিনিধি

০৭ আগস্ট, ২০১৯ ১৯:৪১

জাফলংয়ে দুঃস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে ৩নং পূর্ব জাফলংয়ের গরীব ও দুঃস্থদের মাঝে ভিজিএফের বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার ( ৭ আগস্ট ) দুপুরে খাদ্য অধিদপ্তরের আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ।

এতে ইউনিয়নের ৫০০ জন দুঃস্থ অসহায় ভিজিএফ কার্ডধারী মানুষের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোহাম্মদ কামরুজ্জামান, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, আবুল হাসনাত, শ্রী সয়েন বুণার্জি, শাহ আলম, আব্দুল করিম, জিলানী মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড সদস্য প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত