সিলেটটুডে ডেস্ক

০৭ আগস্ট, ২০১৯ ২১:১৫

টুকেরবাজারে মাছের প্রদর্শনী খামার পরিদর্শন ও মতবিনিময় সভা

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের শাহপুরে হাদরপুরের আবু বকরের প্রদর্শনী খামার পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।

বুধবার (৭ আগস্ট) সকালে তিনি প্রদর্শনী খামার পরিদর্শন করেন। পরে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন।

সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক বলেন, প্রবাসীদের উপার্জিত রেমিটেন্স এবং মৎস্য উৎপাদনের টাকা দেশের অর্থনীতিতে গুরুত্ব পূর্ণ অবদান রাখছে। মাছ এমন একটি পুষ্টিজাত নিরাপদ খাদ্য বেশি বেশি খেলেও ক্ষতি হয়না। যারা মাছ চাষে আগ্রহী তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিতে হবে। ক্ষুদ্র প্রান্তিক চাষিরা মৎস্য চাষের মাধ্যমে যাতে উপকৃত হয় সে পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে দরিদ্রতা হ্রাস পাবে। মাছ চাষে নারী এবং তরুণদেরকে উৎসাহিত করতে হবে।  

সভায় সভাপতিত্ব করেন সিলেট মৎস্য বিভাগের উপ-পরিচালক সুলতান আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রমজান আলী।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, খাদিমনগর খামার ব্যবস্থাপক স্বপন কুমার ধরসহ উপজেলার লিফবৃন্দ। পরে জ্বাল টেনে খামারের মাছ দেখা হয়।

আপনার মন্তব্য

আলোচিত