১৫ আগস্ট, ২০১৯ ২১:১৮
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, উপজেলা স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শোকাবহ দিনটি পালন করেছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পরিবেশ মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শোক দিসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে শোক র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প হতে উপজেলার ৬জন উদ্যোক্তার মাঝে ২ লাখ ৩০ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা আওয়ামী লীগ: উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বড়লেখা পৌর শহরে শোক র্যালি বের করা হয়। পরে বড়লেখা পৌরসভা মিলনায়তনে আলোচনাসভা হয়। এতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড: র্যালি শেষে বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে সাবেক মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
আপনার মন্তব্য