১৬ আগস্ট, ২০১৯ ১৯:৫৬
সিলেটের বিশ্বনাথ উপজেলার সাতপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ‘হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের’ চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা যুবলীগ কার্যনির্বাহী সদস্য আজির মিয়ার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে আজির মিয়ার বাড়ীতে শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। একসময়ের তলাবিহীন ঝুড়ির এই দেশ এখন খাদ্যে যেমন স্বয়ংসম্পূর্ণ তেমনি বিশ্বের দরবারেও উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলার। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা স্বপরিবারে তাকে হত্যা করে এদেশে কালো অধ্যায়ের রচনা করে।
তিনি বলেন, ঘাতকরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের আওয়ামী রাজনীতি বন্ধ করে দেবে। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নিয়ে কাজ করে যাচ্ছেন। কাজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নপূরনে দল ও মতের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ কখনও স্বাধীন হত না।
আয়োজক যুবলীগ নেতা আজির মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মখদ্দছ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ ও আবদুল আজিজ সুমন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যপরিষদ সদস্য সদ্য প্রয়াত আ ন ম শফিকুল হকসহ ৭৫’র কালো রাত্রে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি সাইদুর রহমান সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, লালা মিয়া, আব্দুস শহিদ, হাজী আব্দুর রূপ, ইন্তাজ আলী, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আবদুল হক, দবির মিয়া, সায়েদ মিয়া, মুহিবুর রহমান সুইট, জাবেদ আহমদ, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন জুনেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, সিজিল মিয়া, উপজেলা বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা আরব শাহ, রাজু আহমদ খান, মিয়াদ আহমদ, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আক্তার হোসেন শেখ, আলী জুনেল, আমিনুল ইসলাম, মামুন আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য