মাধবপুর প্রতিনিধি

১৮ আগস্ট, ২০১৯ ১৭:২১

মাধবপুরে ভারতীয় চা-পাতা জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া থেকে ১০৫৪ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপির নায়েক সুবেদার গোলাম সারোয়ারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া বিজিবি ডাইরেকশন বোর্ডের নিকট থেকে ১০৫৪ কেজি চা-পাতা জব্দ করেন।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ চা পাতা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত