২০ আগস্ট, ২০১৯ ২০:২৫
সুনামগঞ্জের ছাতকে স্থানীয় সরকার বিভাগের দ্বিতীয় পর্যায় প্রকল্পের গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সচিবদেরও নিয়ে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীলের সভাপতিতে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি (অপারেশন) গোলাম মোস্তফা, আনসার ভিডিপি কর্মকর্তা তামিম আল জামান, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, আব্দুল মছব্বির, আখলাকুর রহমান, পীর আব্দুল খালিক রাজা, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, সায়েস্তা মিয়া, আবুল হাসনাত, অদুদ আলম, সাইফুল ইসলাম, সচিব মাসুক মিয়া, আব্দুল জব্বার, পিংকু দাশ প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ ইউনিয়নের এখতিয়ারভূক্ত দেওয়ানী ও ফৌজদারি মামলার বিষয় নিয়ে আলোচনা হয়।
আপনার মন্তব্য